
বিশ্ব “মা” দিবস/১৬ইং উদযাপন উপলক্ষে রোববার বিকেলে কাহালু উপজেলা পরিষদ
সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা খাতুন এর
সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা
চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মকবুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা লায়নুল নাজমা বেগম। বিশ্ব “মা” দিবসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে
প্রায় ৩ শতাধিক মা উপস্থিত ছিলেন।
0 comments: