কাহালুর বিবিরপুকুর বাজারে উপজেলা ডেকোরেটর মালিক সমিতির বাৎসরিক
সম্মেলন/১৬ইং অত্র সমিতির সভাপতি আব্দুল বাছেদ প্রামানিক এর সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। উক্ত বাৎসরিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সমিতির উপদেষ্টা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব
মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা
ডেকোরেটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, কাহালু উপজেলা ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক সুলতান আলী কবিরাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য
রাখেন কাহালু উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ
বেলাল হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা
ডেকোরেটর মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দিন, দুপচাঁচিয়া উপজেলা ডেকোরেটর
মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু
উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম জিলাদার, শাহজাহান
আলী, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাৎসরিক সম্মেলনের
সমাপ্তি হয়।

0 comments: