বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

কাহালুর পৌর এলাকার জয়সাড়া গ্রামের রাস্তায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন অবকাঠামো এর অর্থায়নে কাহালু পৌরসভার বাস্তবায়নে সোমবার কাহালুর পৌর এলাকার জয়সাড়া গ্রামের রাস্তায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী এখলাস হোসেন, কাহালু পৌর কাউন্সিলর রশিদা আক্তার (বাবলী), শাহজাহান আলী সাহা, আওয়ামীলীগনেতা শাহজাহান আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, উক্ত রাস্তায় আরসিসি ঢালাই কাজের জন্য ব্যায় ধরা হয়েছে ৫০ লক্ষ ৬৮ হাজার ১’শ ৫০ টাকা।

0 comments: