বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

কাহালুতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

কাহালুতে ইউ পি নির্বাচনে আওয়ামীলীগের সকল বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার সকাল ১০ টায় কাহালু বাজারস্থ বেলাল উদ্দিন কবিরাজ সুপার মার্কেটে সংবাদ সম্মেলন করেন নির্বাচন পরিচালনা কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাহালু ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ। তিনি তার বক্তব্যে বলেন, কাহালু উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, দেশরত্ন, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয়ভাবে (নৌকা মার্কা প্রতীক) চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্র্মীকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকল বিদ্রোহী প্রার্থীদেরকে জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার লক্ষ্যে বিদ্রোহী প্রার্থীদেরকে আগামী ১২ মে মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করার জন্য আহবান জানাচ্ছি। একাধারে দলীয় পদগ্রহণ, দলের সিদ্ধান্ত অবমাননা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নেত্রীর বিরুদ্ধাচারণ একসাথে চলতে পারে না। বিদ্রোহী প্রার্থীদেরকে দল থেকে পদত্যাগ গ্রহন করে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে অনাথায় চেয়ারম্যান পদপ্রার্থী হতে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিতে হবে। সেই সাথে তিনি বগুড়া জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ করে বলেন, কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়নে যে সব বিদ্রোহী প্রার্থী রয়েছেন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাহালু ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ফারুক হোসেন, আলহাজ্ব আব্দুল বারী, শাহাদত আলী মুন্টু, জিয়াউল আলম ধুমকেতু, আওয়ামীলীগনেতা মোহাম্মাদ আলী সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে কাহালু সদর, মুরইল, পাইকড় ও কালাই ইউনিয়নে আওয়ামীলীগের ৫ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রয়েছে।

0 comments: