বুধবার, ১৮ মে, ২০১৬

কাহালুতে জমিজমা নিয়ে দ্বন্দ প্রতিপক্ষের মারপিটে এক মহিলা গুরুতর আহত

কাহালুতে জমিজমা নিয়ে দ্বন্দ প্রতিপক্ষের মারপিটে শ্রীমতি  সবিতা রানী (৪৫) নামে এক মহিলা গুরুতর আহত, থানার লিখিত অভিযোগ। অভিযোগের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার পাইকড় ইউনিয়ন মালিগাছা গ্রামে শ্রী পরিমল চন্দ্র দেবনাথ এর তফশীল ভূক্ত সম্পত্তিতে একই গ্রামের প্রতিপক্ষ শ্রী প্রফুল্য দেবনাথ এর পুত্র শ্রী খোকন চন্দ্র দেবনাথ ও পরিতোষ চন্দ্র দেবনাথ তাদের লোকজন নিয়ে জোরপূর্বক দখল করে দেওয়াল নির্মাণের চেষ্টা করে। এ সময় শ্রী পরিমল চন্দ্র দেবনাথ ও তার স্ত্রী সবিতা রানী বাধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজনেরা বটি দিয়ে সবিতা রানীর ঘাড়ে কোপ মারিলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কাহালু হাসপাতালে ভর্তি করে দেন। সবিতা রানীর স্বামী শ্রী পরিমল চন্দ্র দেবনাথ বাদী হয়ে কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দেন। এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী এর সাথে কথা বলা হলে তিনি জানান, তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 comments: