বুধবার, ১৮ মে, ২০১৬

কাহালু খাদ্য গুদামে সরকারি ভাবে ধান সংগ্রহ এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মঙ্গলবার সকাল ১০ টায় বগুড়ার কাহালু খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ/১৬ইং এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা খাতুন, কাহালু পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোফাজ্জল হোসেন, কাহালু ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আখেরুর ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আব্দুল হান্নান, কাহালু খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম সবুজ, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আলী আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মান্নান (ভাটা মান্নান), কাহালু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা গৃহনির্মাণ শ্রমিক উপ-পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, মিলার আলহাজ্ব মজিবর রহমান মুক্তার, আলহাজ্ব আবুল হোসেন ও কৃষক আব্দুর রশিদ সহ অন্যান্য মিলারগন। উল্লেখ্য যে, চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ৪ হাজার ৭০ মেঃ টন ধান সংগ্রহ করা হবে। সরকারি ভাবে প্রতি কেজি ধানের মূল্যে ধরা হয়েছে ২৩ টাকা।

0 comments: