বুধবার, ১৮ মে, ২০১৬

কাহালুতে পোস্টাল ছেঁড়াকে কেন্দ্র করে মারপিট, মটরসাইকেল ভাংচুর, আটক-৩

কাহালু উপজেলার সাতরুখা গ্রামে চেয়ারম্যান প্রার্থীর পোস্টাল ছেঁড়াকে কেন্দ্র করে মারপিট. মটরসাইকেল ভাংচুর ও বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে৷ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের গণরোষে পড়া ৩ জনকে পুলিশ আটক করেছে৷ স্থানীয় লোকজন জানান, গত সোমবার দুপুরে একটি দোকানে পোস্টাল ছেঁড়াকে কেন্দ্র একটি দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে৷ এই ঘটনাকে কেন্দ্র করে রাতে ডাঃ হাকিমের সভা চলাকানি সময়ে ঐ গ্রামের আরিফ বগুড়া থেকে কয়েক জন লোক আনে৷ তাদের সাথে ডাঃ হাকিমের সমর্থকদের হট্টগোল হলে বিক্ষুব্দ লোকজন ৩ টি মটরসাইকেল ভাংচুর করে৷ হামলা করে আরিফের বাড়ির বারান্দার চেয়ারসহ কিছু জিনিসপত্র ভাংচুর করে৷ এসময় আরিফের সাথে আসা কয়েক জন পালিয়ে গেলেও গণরোষে পড়েন আরিফ তার পিতা আফছার ও বগুড়া কলনীর আবু সাঈদ৷ ডাঃ আব্দুল হাকিম কোনোমতে তাদের রক্ষা করে পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত ৩ জনকে আটক করলে বিক্ষুব্দরা শান্ত হন৷ আরিফ জানান, তার বগুড়ার বন্ধুদের নিয়ে বসে ছিলেন৷ অথচ অন্যায়ভাবে তাদেরকে মারপিট করে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ডাঃ হাকিম জানান, আরিফ বগুড়া থেকে সন্ত্রাসী এনে তার সভা ভুন্ডুলের চেষ্টা করলে তার জনগনের রোষানলে পড়ে৷ কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর এ আলম সিদ্দিকী জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

0 comments: