
কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসের
ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল
টুর্নামেন্ট/১৬ইং এর ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুণ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু-নন্দীগ্রাম এলাকার সংদস্য সদস্য এ
কে এম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান
সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এস এম সারওয়ার
জাহান, দুলাল চন্দ্র বর্মন, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সামছুল আলম সহ বিভিন্ন বিদ্যালয়ের
শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
0 comments: