মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

কাহালুর নারহট্র ইউনিয়নে নৌকা মার্কা চেয়ারম্যান প্রার্থী বেলাল তালুকদারের সংক্ষিপ্ত নির্বাচনী পথসভা

কাহালুর বিবিরপুকুর বাজারে নারহট্র ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল এর এক সংক্ষিপ্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগনেতা বুলু মাষ্টার এর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল। উক্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষকলীগের সাবেক সভাপতি মুনসুর রহমান মুন্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহজাহান আলী বাবলু, আওয়ামীলীগনেতা সামছুল হক, আব্দুর রহমান আওলাদ হোসেন, মাওঃ মজিবর রহমান তুফানী সহ ইউািনয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত পথ সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নৌকা মার্কার কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 comments: