শনিবার, ২১ মে, ২০১৬

কাহালু উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জয়নাল আবেদীন

সমপ্রতি জাতীয় শিক্ষা সপ্তাহে কাহালু উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন খান ফিরোজ৷ শিক্ষা প্রতিষ্ঠানে তার কর্ম দক্ষতা, মাল্টিমিডিয়া পাঠদান কার্যক্রম এবং একজন ভালো মানের শিক্ষক হিসেবে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের গৌরব অর্জন করেন৷ তিনি ইতিপূর্বে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবেও গৌরব অর্জন করেন৷ দীর্ঘদিন যাবত তিনি কারিগরি শিক্ষা বোর্ডের এস এস সি পরীক্ষার প্রধান পরিক্ষক হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন৷ তার স্ত্রী সাফিনা আফরোজ সানু শেখাহার উচ্চ বিদ্যালয়ের একজন ভালো সহকারি কম্পিউটার শিক্ষক৷ জয়নাল আবেদীন উপজেলার ভোলতা গ্রামের রিয়াজ উদ্দিন খানের পুত্র৷ তার জন্ম ১৯৬৫ সালের ১ ফেব্রুয়ারি৷ তিনি শেখাহার উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচ এস সি ও অনার্স পাশ করেন৷ ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্স করেন৷ তিনি প্রথমে কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন৷ পরে নারহট্ট উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন৷ ২০০৭ সালে তিনি নারহট্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন৷ নারহট্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, জয়নাল আবেদীন স্যার পাঠদানসহ কম্পিউটার শিক্ষা দেওয়ার ক্ষেত্র অনেক বেশী দক্ষ৷ জয়নাল আবেদীন জানান, তিনি প্রত্যেক শিক্ষার্থীকে নিজের সন্তান মনে করে সু-শিক্ষা দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন৷

0 comments: