শনিবার, ২১ মে, ২০১৬

সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে –জেলা প্রশাসক আশরাফ উদ্দিন

বগুড়া জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন বলেন, কাহালুর ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, ইতিপূর্বে বগুড়া জেলায় ৪টি ধাপে ইউ পি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানান, বগুড়া জেলায় ৪টি ধাপে ইউ পি নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। আমি আশাবাদী কাহালুর মানুষ অত্যন্ত ভাল তাই আগামী ২৮ মে কাহালুর ৮টি ইউনিয়ন পরিষদে যে, নির্বাচন অনুষ্ঠিত হবে তা সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। বৃহস্পতিবার বিকেলে কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে ইউ পি প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃংঙখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা খাতুন এর সভাপতিত্বে নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃংঙখলা বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার,মোঃ আসাদুজ্জামান, বগুড়া জেলা নির্বাচন অফিসার ইউনুস আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী, ইউ পি চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন তালকদার বেলাল, পি এম বেলাল হোসেন, রুবেল হোসেন, এনামূল হক মিঠু, সিদ্দিকুর আলম মামুন, মেম্বার প্রার্থী আব্দুল হামিদ, আব্দুল হান্নান, দিলরুবা আক্তার, শ্রীমতি মুন্নি রাণী প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কাহালু উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন।

0 comments: