কাহালু থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত ধান বোঝাই ট্র্যাক নওগাঁর জেলার
পত্নীতলা উপজেলার ঢাবড়কুড়ী এলাকা থেকে উদ্ধার করেছে। ছিনতাই এর মূল
পরিক
ল্পনা কারী ট্রাক ড্রাইভার মফিজুল ইসলাম সহ ৩ জন কে গ্রেফতার করেছে। কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, জয়পুরহাট জেলার কালাই উপজেলার আতাহার গ্রামের আরজ আলীর পুত্র ট্রাক ড্রাইভার মফিজুল ইসলাম (২৮) ধান বোঝাই ট্র্যাক ছিনতাই এর পরিকল্পনা করে। সে ট্রাক নিয়ে গত ১৫/০৫/১৬ইং তাং রাত ৯ টার দিকে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার থেকে স্থানীয় ধান ব্যবসায়ী জুবায়ের হোসেন এর ২’শ ৩৫ বস্তা ধান নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচপুর বাজারে নিয়ে যাওয়ার কথা বলে ধানের মালিক ও ট্রাকের হেলপার ছাড়াই একা ছিনতাই এর উদ্দেশে ধান বোঝাই ট্রাক নিয়ে রওনা দেয়। রাত ১টার দিকে ড্রাইভার মফিজুল ইসলাম ধান বোঝাই ট্রাক সহ কালাই থেকে তার সহযোগীদের সহাতায় নওগাঁর জেলার পত্নীতলা উপজেলার ঢাবড়কুড়ী বাজারে ট্রাক নিয়ে যায়। সেখানে জনৈক্য এক ব্যক্তির কাছে ৩’শ ৫০ টাকা মন দরে ২’শ ৩৫ বস্তা ধান বিক্রি করে। এবং ছিনতাইকৃত ট্রাক নওগাঁ জেলার পোরশা থানাধীন বিস্মিল্লাহ ফিলিং ষ্টেশনে নিয়ে রাখে। পরে তারা অভিনব কায়দায় গত ১৬/০৫/১৬ইং তাং রাত ১০ টার দিকে অজ্ঞাত সিএনজি যোগে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় হাইওয়ে রাস্তার পার্শ্বে চটের বস্তা ভরে ট্রাক ড্রাইভার মফিজুল ইসলামকে রেখে যায়। পরে স্থানীয় লোকজন রাতেই তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় ট্রাক মালিক বগুড়ার শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম বাদী হয়ে ড্রাইভার মফিজুল ইসলামকে প্রধান আসামী করে কাহালু থানায় গত ২০/০৫/১৬ ইং তারিখে একটি মামলা দায়ে করেন। ঐ রাতেই পুলিশ ড্রাইভার মফিজুল ইসলামকে গ্রেফতার করেন। তার তথ্যমতে কাহালু থানার এস আই তোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স সহ রাতেই অভিযান চালিয়ে ছিনতাইকৃত ধান ও ট্রাক নওগাঁর জেলার পত্নীতলা উপজেলার ঢাবড়কুড়ী এলাকা থেকে উদ্ধার করেন। এ সময় ছিনতাই এর সাথে জড়িত নওগাঁর জেলার পত্নীতলা উপজেলার ঢাবড়কুড়ী গ্রামের হাজী আয়েজ উদ্দিনের পুত্র আইয়ুব আলী (৩২) ও ফারুকের পুত্র আরিফুল ইসলাম রতন (২২) কে গ্রেফতার করেন।

0 comments: