সোমবার, ৬ জুন, ২০১৬

কাহালুর ৮টি ইউনিয়নে ৩৫ জন চেয়ারম্যান প্রার্থীর ভোটের ব্যবধান

২৮ মে কাহালু উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ-৩, বিএনপি-৩ ও আওয়ামীলীগ বিদ্রোহী-২ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাহালুর ৮টি ইউনিয়নে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন যাহারা বীরকেদার ইউনিয়নে ছেলিম উদ্দিন (বিএনপি) ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোসলেম উদ্দিন (স্বতন্ত্র জামায়াত) চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪ শত ৩৪ ভোট, সিদ্দিকুল আলম মামুন (স্বতন্ত্র জাসদ) আনারস প্রতীকে ৩ হাজার ৩ শত ৪৯ ভোট, টি এম ছানাউল্লাহ তালুকদার ঝিলু (আওয়ামীলীগ) নৌকা প্রতীকে ১ হাজার ৮ শত ৪৮ ভোট। কালাই ইউনিয়নে আবু তাহের সরদার হান্নান (আওয়ামীলীগ বিদ্রোহী) মোটর সাইকেল প্রতীকে ৪ হাজার ২শত ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী জাহেদুর রহমান (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯ শত ২৫ ভোট, রুবেল হোসেন ( আওয়ামীলীগ বিদ্রোহী) আনারস প্রতীকে ৩ হাজার ৮ শত ৯৮ ভোট, শামীম খন্দকার (আওয়ামীলীগ) নৌকা প্রতীকে ১ হাজার ৪ শত ১১ ভোট। পাইকড় ইউনিয়নে মিটু চৌধুরী (আওয়ামীলীগ) নৌকা প্রতীকে ৫ হাজার ৭ শত ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আমজাদ হোসেন (বিএনপি বিদ্রোহী ) আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১ শত  ৭৩ ভোট, বদিউজ্জামান তাপস (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫ শত ৫০ ভোট, নাছির উদ্দিন নান্নু (আওয়ামীলীগ বিদ্রোহী) আটোরিক্রা প্রতীকে ১ হাজার ২ শত ৬০ ভোট, আব্দুস সাত্তার (স্বতন্ত্র ) মোটর সাইকেল প্রতীকে ৮ শত ৪৫ ভোট। নারহট্র ইউনিয়নে (আওয়ামীলীগ) নৌকা প্রতীকে ৫ হাজার ৭ শত ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আব্দুল মোমিন  (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭ শত ৬৫ ভোট, মাওঃ শহীদুল্লাহ (স্বতন্ত্র জামায়াত) আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ২ শত  ৪৯ ভোট। মুরইল ইউনিয়নে হারেজ উদ্দিন (আওয়ামীলীগ) নৌকা প্রতীকে ৬ হাজার ৪ শত ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আ খ ম  তোফাজ্জল হোসেন আজাদ (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩ শত ৮৫ ভোট, সৈয়দ মকিবুল ইসলাম বুলু (আওয়ামীলীগ বিদ্রোহী) আনারস প্রতীকে ১ হাজার ২৫ ভোট, শাহিনুর আলম (স্বতন্ত্র) মোটর সাইকেল প্রতীকে ৪ শত ১৮ ভোট। কাহালু সদর ইউনিয়নে পি এম বেলাল হোসেন (আওয়ামীলীগ বিদ্রোহী) ঘোড়া প্রতীকে ৫ হাজার ৩ শত ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী এনামুল হক মিঠু (আওয়ামীলীগ) নৌকা প্রতীকে ৩ হাজার ৮ শত ৬৭ ভোট, আব্দুল মোমেন (স্বতন্ত্র জামায়াত) আনারস প্রতীকে ২ হাজার ২ শত ১৬ ভোট, আলহাজ্ব আব্দুল মান্নান (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ শত ৬১ ভোট। জামগ্রাম ইউনিয়নে আলমগীর আলম কামাল (বিএনপি) ধানের শীষ প্রতীকে ৪ হাজার ৭ শত ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মনোয়ার হোসেন খোকন (আওয়ামীলীগ) নৌকা প্রতীকে ৪ হাজার ১ শত ৫ ভোট, হুমায়ন কবির খোকা (বিএনপি বিদ্রোহী ) মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬ শত  ৯৪ ভোট, আবুল কালাম আজাদ (স্বতন্ত্র জামায়াত) আনারস প্রতীকে ২ হাজার ১ শত ৯ ভোট, আব্দুর রাজ্জাক (স্বতন্ত্র জামায়াত বিদ্রোহী) চশমা প্রতীকে ১ হাজার ৫ শত ৮ ভোট। মালঞ্চা ইউনিয়নে আব্দুল মোত্তালিব (বিএনপি) ধানের শীষ প্রতীকে ৬ হাজার ৮ শত ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আলহাজ্ব আব্দুল হাকিম (আওয়ামীলীগ) নৌকা প্রতীকে ৫ হাজার ৬ শত ১০ ভোট, আব্দুল গনি (স্বতন্ত্র জামায়াত) আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮১ ভোট, এনামূল হক (ইসলামী অন্দোলন বাংলাদেশ) হাত পাখা প্রতীকে ২ শত ৩৫ ভোট, লিয়াকত আলী (জাপা) লাঙ্গল প্রতীকে ৭৬ ভোট এবং হেফজুল বারী (জাসদ) মশাল প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট। উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

0 comments: