২০১৬ইং সালের এস এস সি পরীক্ষার ফলাফলে বগুড়ার কাহালু উচ্চ বিদ্যালয়
“উপজেলায় শ্রেষ্ঠত্ব” অর্জন করায় বৃহস্পতিবার সকাল ১০ টায় এক বিশাল আনন্দ
র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত আনন্দ র্যালীতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং
কমিটির সভাপতি, সেফগার্ড কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, কাহালু
ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন
কবিরাজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক এফ এম এ ছালাম, সহকারি প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ, বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সদস্য মেহেদী হাসান, নাসিমূল হক নাঈম, আলহাজ্ব নজরুল
ইসলাম, মাহবুবুর রহমান বাবু, জেসমিন আক্তার, কো অপ্ট সদস্য মাজমূল সোহান
তালুকদার, শিক্ষক প্রতিনিধি আব্দুল হালিম, জহুরুল ইসলাম, মেহের নাহার
(মনিকা), সাবেক শিক্ষক প্রতিনিধি গোলাম ইয়াছিন বাচ্চু, জাহিদুর রহমান সহ
শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ। র্যালী শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ
করা হয়। উল্লেখ্য যে, ২০১৬ইং সালের এস এস সি পরীক্ষায় কাহালু উচ্চ
বিদ্যালয়ে মোট ১’শ ২৮ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহন করে। পরীক্ষায় উক্ত
বিদ্যালয় হতে শতভাগ পাশ সহ ২৫ ছাত্র/ছাত্রী এ প্লাস পান। শিক্ষানুরাগী
কামাল উদ্দিন কবিরাজ ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার পর থেকে তার আন্তরিক
প্রচেষ্টায় কাহালু উচ্চ বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে, খেলাধূলা ও সাংস্কৃতিক
অঙ্গনে একের পর এক সাফল্য অর্জন করে আসছে।

0 comments: