বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

কাহালুর বীরকেদার ইউনিয়ন ভুমিহীন সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠিত

কাহালুর শেখাহার স্কুল মাঠে বীরকেদার ইউনিয়ন ভুমিহীন সমিতির আয়োজনে ভূমি ব্যবস্থাপনার উপর এক আলোচনা সভা ইউনিয়নের আহবায়ক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুবল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আফসানা খাতুন, সহ-সভাপতি কালু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এইচ এম আফজাল খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন সমিতি কাহালু উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আ ন ম জালাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোমেনা বেগম সহ ভূমিহীন সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

0 comments: