কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকীর নেতৃত্বে থানা
পুলিশ গত রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে
গ্রেফতারী পরোয়ানা মূলে ৮ জন ও মাদক সেবন, বিক্রি দায়ে আরো ৩ জনকে গ্রেফতার
করা হয়। গ্রেফতারকৃত উপজেলার বীরকেদার যোগারপাড়া গ্রামের আশরাফ আলী
সরকারের পুত্র আজাদ সরকার (৩৭) ও পৌর এলাকার উলট্র পশ্চিম পাড়া গ্রামের
আশরাফ আলীর পুত্র মজনু (৩৮) কে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা
নির্বাহি অফিসার মোছাঃ তাছলিমা খাতুন মাদক সেবনের দায়ে তাদের প্রত্যেককে ১৫
দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। ৩০ পুড়িয়া গাঁজা সহ গ্রেফতাকৃত
উপজেলার কালাই কুমার পাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র রানা (১৯) এর
বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। অন্যান্য
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার অঘোর মালঞ্চা গ্রামের আলতাফ হোসেনের পুত্র
সাখাওয়াত হোসেন (৪০), সামাদ তালুকদারের পুত্র জুয়েল তালুকদার (৩৮), আলতাফ
তালুকদারের পুত্র বকুল তালুকদার (৪০), উপজেলার দক্ষিণ জামগ্রামের মোস্তফার
পুত্র আমিনুল ইসলাম (৩৮), দৃর্গাপুর গ্রামের আহম্মাদ আলীর পুত্র আশরাফ আলী
(৪২), করমজাপাড়া গ্রামের মৃতঃ হাজী লালের পুত্র আজেম পাগলা (৪০), ডিপুইল
গ্রামের মজিবর রহমানের পুত্র মুক্তার হোসেন (৩৫) ও ঢাকন্তা গ্রামের
মোকাব্বর হোসেনের পুত্র আব্দুল মমিন (৩৫)।

0 comments: