শুক্রবার, ১৩ মে, ২০১৬

কাহালুতে জামায়াত সমর্থিত ২ চেয়ারম্যান প্রার্থী সহ ১৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

কাহালু উপজেলার ৮ ইউপির নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে জামায়াত সমর্থিত ২ সতন্ত্র প্রার্থীসহ মোট ১৭ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে৷ গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে স্ব স্ব ইউনিয়নের রিটানিং অফিসার এই তথ্য জানান৷ তথ্যমতে কাহালুর মুরইল ইউনিয়নের জামায়াত নেতা আঃ জলিল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেও তা প্রত্যাহার করে নিয়েছেন৷ অপরদিকে কালাই ইউনিয়নে চেয়ারম্যান পদে জহুরুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করলেও তার প্রত্যাহার করে নিয়েছে৷ এছাড়াও মালঞ্চা ইউনিয়নে ৫ জন, জামগ্রাম ইউনিয়নে ৩ জন, কাহালু সদর ইউনিয়নে ১ জন, মুরইল ইউনিয়নের ১ জন, নারহট্ট ইউনিয়নে ২ জন, বীরকেদার ইউনিয়নে ৩ জন ও কালাই ইউনিয়নে ৩ জন সাধারন মেম্বার প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন৷ অপরদিকে মালঞ্চা ইউপির ৫ নং ওয়ার্ডে ২ জন সাধারন মেম্বার প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন৷ এদের মধ্যে দুলাল তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় হীরেন চন্দ্র বিনা প্রতিদ্বন্দিতায় মেম্বার নির্বাচিত৷

0 comments: