বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

কাহালুতে নাশকতা মামলার তিন জামায়াতনেতা গ্রেফতার

কাহালু থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার তিন আসামী জামায়াতনেতাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজারের ওসমান গনির পুত্র হাজি মহসিন আলী (৫৫), মৃতঃ আলহাজ্ব আবু মুসার পুত্র আব্দুল মালেক (৩৭) এবং মালঞ্চা ইউনিয়নের শহরগাড়ী পালপাড়া গ্রামের মৃতঃ হোসেন আলীর পুত্র আবু সাঈদ (৪৫)। এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী এর সাথে কথা বলা হলে তিনি জানান, তিন জামায়াতনেতা নাশকতা মামলার আসামী।

0 comments: