কাহালুতে ইউপি নির্বাচনে যাচাই বাচাই শেষে ১জন প্রার্থীর মনোনয়ন পত্র বতিল
করেছেন রিটানিং অফিসার। উপজেলার কালাই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটানিং
অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার সানাউল ইসলাম জানান, ভোটার তালিকায় একাধিক
বার নাম থাকায় কালাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আকরাম হোসেন
ফকির এর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে
কাহালুর ৮টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য
পদে ৮৯ জন ও সাধারন সদস্য পদে ২’শ ৬৪ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন।

0 comments: