বুধবার, ১১ মে, ২০১৬

কাহালুর মুরইল ইউনিয়নে খালের উপরে ব্রীজ এর ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন

কাহালুর মুরইল ইউনিয়নের শীতলাই পূর্বপাড়ার পাকা রাস্তার রেল-লাইনের খালের উপরে ব্রীজ এর ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, আলহাজ্ব সাখাওয়াত হোসেন, মুক্তার হোসেন আশরাফ আলী, আব্দুল জলিল, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। নির্মাণাধীন প্রতিষ্ঠানের নাম অরফা কনষ্ট্রাকশন সোনাতলা। উল্লেখ্য যে, ১৩ লক্ষ ২৩ হাজার টাকা ব্যায়ে উক্ত ব্রীজটি নির্মাণ করা হবে।

0 comments: