সোমবার, ৬ জুন, ২০১৬

কাহালুর ৮ ইউপি নির্বাচনে ৩৬৯ প্রার্থীঃ ৭৩ টি কেন্দ্রের মধ্যে ৫০ টি ঝুঁকিপূর্ণ

২৮ মে কাহালু উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৮৯ জন সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ও ২৪৫ জন সাধারন মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৮ ইউনিয়নের মোট কেন্দ্র সংখ্যা ৭৩ টি। এই ৭৩ কেন্দ্রের মধ্যে পুলিশের তথ্যমতে ২৩ টি ও বগুড়া ডি আই ওয়ানের বরাদ দিয়ে বলা হয়েছে ৫০ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এদিকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাদী পাঠানো জন্য বালট পেপারসহ সকল মালামাল প্রস্তুত করা হচ্ছে। অপরদিকে গতকাল বিভিন্ন স্থানে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে শেষ মুর্হুতে ভোট প্রার্থনা করছেন। গ্রামে গ্রামে ভোটারদের মধ্যে লক্ষ করা গেছে ব্যপক উৎসাহ উদ্দিপনা। কোনো প্রার্থীর ভোট যাতে কেউ টাকার বিনিময়ে কিনতে না পারে তার জন্য বিভিন্ন গ্রামে প্রার্থীদের কর্মিরা পাহারা দিচ্ছে। কোনো কোনো এলাকায় এক প্রার্থীর লোক অন্য প্রার্থীর লোকজনের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আবার কোনো কোনো এলাকায় প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে রয়েছে দারুন সম্প্রীতি। যে এলাকায় প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে রয়েছে সম্প্রীীত সেই এলাকায় নেই কোনো উত্তেজন ও তর্ক-বিতর্ক। আবার যে. এলাকায় প্রতিদ্বন্দি প্রার্থী-সমর্থকদের মধ্যে নেই সম্প্রীতি সেই এলাকায় উত্তেজনা ও তর্ক-বিতর্কের ঘটনা ঘটছে। এরকম কিছু সমস্যা তাৎক্ষনিকভাবে মোকাবেলা করতে হচ্ছে পুলিশদের। কাহালু থানার ওসি নুর এ আলম সিদ্দিকী জানান, নির্বাচন সংক্রান্ত বিষয়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

0 comments: