কাহালুতে রবিবার ১লা জ্যৈষ্ঠ উপজেলার কুশলিহার ও উচঁল বাড়িয়া জ্যৈষ্ঠ জামাই
মেলার মধ্যে দিয়ে শুরু হচ্ছে জ্যৈষ্ঠ জামাই মেলার উৎসব। প্রতি বৎসরের
ন্যায় এবারেও উপজেলায় জ্যৈষ্ঠ মাসে প্রায় অর্ধ শতাধিক জ্যৈষ্ঠ জামাই মেলা
অনুষ্ঠিত হবে। মেলা উৎসব উপলক্ষে শুশুর বাড়ির পক্ষ হতে মেয়ে-জামাই ও তাদের
লোকজন কে দাওয়াত করে নিয়ে এসে তাদের আপ্যায়নের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।
পুরা জ্যৈষ্ঠ মাস ব্যাপী চলে উপজেলায় জ্যৈষ্ঠ জামাই মেলার মহা উৎসব।

0 comments: