শনিবার, ১৪ মে, ২০১৬

কাহালুর ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত সহ ৬টি দল

আগামী ২৮ মে কাহালু উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে কাহালুর মুরইল ইউনিয়নে (জামায়াত (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল এবং কালাই ইউনিয়নে (জামায়াত (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম মনোনয়ন পত্র প্রতাহার করে নেই। এ ছাড়াও কাহালু ইউনিয়নে সাধারণ মেম্বার প্রার্থী ১ জন, বীরকেদার ইউনিয়নে সাধারণ মেম্বার প্রার্থী ৩ জন, কালাই ইউনিয়নে সাধারণ মেম্বার প্রার্থী ৩ জন , মুরইল ইউনিয়নে সাধারণ মেম্বার প্রার্থী ১ জন. নারহট্র ইউনিয়নে সাধারণ মেম্বার প্রার্থী ২ জন, পাইকড় ইউনিয়নে সাধারণ মেম্বার প্রার্থী ১ জন , মালঞ্চা ইউনিয়নে সাধারণ মেম্বার প্রার্থী ৫ জন, জামগ্রাম ইউনিয়নে সাধারণ মেম্বার প্রার্থী ৩ জন তারা তাদের মনোনয়ন প্রত্র প্রত্যাহার করে নেই। উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন এর সাথে কথা বলা হলে তিনি জানান, ৮টি ইউনিয়নে ২ জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট ২১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। ৮টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ৮ জন চেয়ারম্যান প্রার্থী ও ৪টি ইউনিয়নে (আওয়ামীলীগ বিদ্রোহী) ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৮টি ইউনিয়নে বিএনপি মনোনীত ৮ জন চেয়ারম্যান প্রার্থী ও ২টি ইউনিয়নে (বিএনপি বিদ্রোহী) ২ জন চেয়ারম্যান প্রার্থী এবং (জামায়াত (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী ২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বর্তমানে তারা ৫টি ইউনিয়নে নির্বাচন করছেন।

0 comments: